Skip to main content

Posts

মেঝে ও খাটের আইনি লড়াই শেষ

শহিদুল আলম গ্রেপ্তার হয়েছিলেন এ বছরের ৫ আগস্ট। প্রথমে কারা কর্তৃপক্ষ তাঁকে প্রথম শ্রেণির বন্দিসুবিধা দেয়নি ২০১৮ সালের ৪ অক্টোবর বাংলাদেশের প্রধান বিচারপতি ও আপিল বিভাগের তিন মাননীয় বিচারপতির সমন্বয়ে গঠিত বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে একটা গুরুত্বপূর্ণ আইনি লড়াই শেষ হয়েছে। রায় হয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার ও কারারুদ্ধ আলোকচিত্রী শহিদুল আলমের পক্ষে। উচ্চতম আদালতের রায় বা সেই আদালতে আইনি লড়াই মোটেই হাসি-তামাশার ব্যাপার নয়। উচ্চ আদালতে কঠিন ও জটিল আইনি বিষয়ে ব্যাখ্যা ও সুরাহা হয়। তবে সব সময় এই আইনি লড়াইগুলোকে খুব সিরিয়াসলি নিলে আইন রসকষবিহীন শুষ্ক ব্যাপারে পরিণত হতে পারে। আইনের ছাত্রছাত্রী ও তরুণ আইনজীবীরা ভয়ে আইন পেশা থেকে দূরে সরে যেতে পারেন। তবে বলা বাহুল্য, আইন নাচ-গানে ভরপুর ঢালিউডের সিনেমার মতো উপভোগ্য কোনো ব্যাপার নিশ্চয়ই নয়। তাই আইন নিয়ে মাঝেমধ্যে কিছু হাসি-তামাশার দরকার আছে। সেই উপলব্ধি থেকেই আজকের এই রম্য বয়ান। আলোকচিত্রী কারাবন্দী শহিদুল আলম কারাগারের মেঝেতে ঘুমাবেন, না খাটে ঘুমাবেন—এ নিয়ে বিরাট আইনি লড়াই। আগ...

পদক পাচ্ছেন সব রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার

একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার পুরস্কার হিসেবে পুলিশ কর্মকর্তাদের পদক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ পদক দেওয়া হচ্ছে পুলিশের সব রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারদের। এ ব্যাপারে একটি প্রস্তাব যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সরকার প্রস্তাব অনুমোদন করলে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে এ পদক তুলে দেওয়া হবে বলে জানা গেছে। সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দেশের সব জেলার পুলিশ সুপারকে ইতোমধ্যে প্রশংসাপত্র দিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, অন্যান্য জাতীয় নির্বাচনের চেয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অপেক্ষাকৃত কম হতাহতের ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। তা ছাড়া সহিংসতাও তুলনামূলক অনেক কম হয়েছে। এ কৃতিত্ব অবশ্যই পুলিশের। তিনি আরও বলেন, এর উপহার হিসেবে সব রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারদের পদক দেওয়ার জন্য প্রস্তাব আসছে পুলিশ সদর দপ্তরে। সদর দপ্তরে এ ব্যাপারে করণীয় নিয়ে আলোচনা চলমান রয়েছে। এখন পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত...

পটুয়াখালীতে ইয়াবাসহ পিতা-পুত্র আটক

পটুয়াখালীর মহিপুর থেকে ৮৪০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মহিপুর ডকইয়ার্ডের মিস্ত্রী আনোয়ার এবং তার ছেলে মহিপুর হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহফুজ। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অ‌ভিযান চা‌লি‌য়ে মাহফুজ নামক এক কিশোরকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্যানুযায়ী মহিপুর বন্দরে তাদের বসত ঘরে অভিযান চালিয়ে স্কুলব্যাগ থেকে আরও ৭৯০ পিস ইয়াবাসহ বাবা আনোয়ারকে (৪০) আটক করা হয়। এ ঘটনায় মহিপুর থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

দুদক হটলাইনে অভিযোগ, অভিযানে ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা গ্রেপ্তার

   চট্টগ্রাম কাস্টম হাউসে ঘুষের টাকাসহ একজন রাজস্ব কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের একটি দল। আজ বৃহস্পতিবার বিকেলে কয়েক ঘণ্টা ধরে অভিযান পরিচালনার পর দুদকের দলটি রাজস্ব কর্মকর্তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কর্মকর্তার নাম নাজিম উদ্দিন আহমেদ। তিনি রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) পদে কর্মরত। অভিযানের সময় কাস্টম হাউসের নিচতলায় তাঁর কক্ষের স্টিল আলমিরা খুলে ছয় লাখ টাকা উদ্ধার করে দুদকের কর্মকর্তারা। কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে এই টাকা জব্দ করা হয়। দুদক জানায়, সমুদ্রগামী জাহাজের ছাড়পত্র প্রদানে ঘুষ বাণিজ্যের বিষয়ে দুদকের অভিযোগ কেন্দ্রে (হটলাইন–১০৬) অভিযোগ দেয় ভুক্তভোগী জাহাজ কোম্পানির প্রতিনিধিরা। এরপরই দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী অভিযান পরিচালনার নির্দেশ দেন। দুদকের চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মাহবুবুল আলমের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সহকারী পরিচালক জাফর আহমেদ ও মো. হুমায়ুন কবীর। দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান, ‘রাজস্ব আদায়ের...

গত বছর মানবাধিকার পরিস্থিতি ছিল চরম উদ্বেগজনক : আসক

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) দাবি করেছে, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের ক্ষেত্রে বিগত বছরগুলোর অগ্রগতির ধারা ২০১৮ সালে অব্যাহত থাকলেও মানবাধিকারের আরেকটি সূচক নাগরিক ও রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি হয়নি। বিগত বছরগুলোর মতো ২০১৮ সালের সার্বিক মানবাধিকার পরিস্থিতি ছিল চরম উদ্বেগজনক। আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আসকের এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। এখানে লিখিত বক্তব্য পাঠ করেন আসকের উপপরিচালক নীনা গোস্বামী ও জ্যেষ্ঠ সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির। লিখিত বক্তব্যে বলা হয়, গত বছরজুড়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বিশেষ করে ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, গুলিবিনিময় ও গুম-গুপ্তহত্যার ঘটনা অব্যাহত ছিল। বিশেষত গত বছরের মে মাস থেকে শুরু হওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধে দেশজুড়ে ২৯২ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। ২০১৮ সালের আরেকটি উদ্বেগজনক বিষয় ছিল বেআইনি আটক, গণগ্রেপ্তারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যুর মতো ঘটনা।

হংকংয়ের আইন পরিষদে বাংলাদেশী তরুণী, হতে চান আইনপ্রণেতা

মাত্র ২০ বছর বয়সে হংকংয়ের আইন পরিষদে সহযোগী হিসেবে কাজ করার সুযোগ পেয়ে নজর কেড়েছেন বাংলাদেশী তরুণী বকর ফারিহা সালমা দিয়া বাকের; যিনি একদিন সেখানকার আইনপ্রণেতা হওয়ার স্বপ্ন দেখছেন। সাউথ চায়না মর্নিং পোস্টকে দেয়া সাক্ষাতকারে ফারিহা বলেন, আমি সংখ্যালঘুদের মধ্য থেকে এসেছি এবং আমার বয়স মাত্র ২০, এটা দেখে আমার সহকর্মীরা হতবাক হয়ে গিয়েছিল। ভিনদেশের মানুষদের হংকংয়ের মূলস্রোতের অংশ হতে কঠোর পরিশ্রম করতে হয়। বাণিজ্য নগরীটিতে যারা সংখ্যালঘু হিসেবে বিবেচিত হন, স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে বাসাভাড়া, চাকরি সব ক্ষেত্রেই তাদের নানা বাধার সম্মুখীন হতে হয়। এই বাধা টপকাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ফারিহা হংকংয়ের প্রধান ভাষা ক্যান্টোনিস শেখাকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেন। ক্যান্টোনিস ছাড়াও তিনি একাধারে মান্দারিন, বাংলা, হিন্দী, ইংরেজী ও ফিলিপিনো (তাগালগ) ভাষায় পারদর্শী। ফারিহার জন্ম হংকংয়ে। ২৫ বছর আগে তার বাবা চাকরিসূত্রে পরিবার নিয়ে হংকংয়ে পাড়ি জমান এবং সন্তানদের উন্নত জীবন দিতে সেখানেই বসবাস করার সিদ্ধান্ত নেন। বাবা-মার সঙ্গে ফারিহা কাউলুনের ইয়উ মা তেইয়ের একটি ফ্ল্যাটে বসবাস করেন। তার ১৫ বছরের একটি ভ...

মন্ত্রী হচ্ছেন ৮ আইনজীবী

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এবারের মন্ত্রীপরিষদে নতুন-পুরাতন মিলিয়ে ডাক পেয়েছেন ৮ জন আইনজীবী। নতুন মন্ত্রিসভায় এই আট আইনজীবীদের মধ্যে ৫ জন পূর্ণ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ও একজন উপমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আজ রোববার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এরই মধ্যে তাদের দফতরও বণ্টন করে দেওয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচিত আইনজীবীদের মধ্যে মন্ত্রিসভায় স্থান পাওয়া আটজন হলেন– সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। শ. ম রেজাউল করিম এই প্রথম এমপি হিসেবে নির্বাচিত হয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন। সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী আনিসুল হককে দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি এর ...